Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামী ‘বিএনপি করেন’, তাই তালাক চান স্ত্রী

নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান দাবি করে ওই নারী পুলিশকে জানান, তার স্বামী মাদকাসক্ত

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম

ঢাকার সাভারে স্বামীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক নারী। ওই নারীর অভিযোগ, বিএনপি সমর্থক স্বামী তাকে নির্যাতন করেন। এসব কারণে ২০ বছরের সংসারের ইতি টেনে স্বামীকে তালাক নোটিশ পাঠিয়েছেন বলেও জানান দুই সন্তানের জননী রহিমা বেগম (৪৩)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সাভার মডেল থানায় স্বামী ফরহাদ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তিনি সাধারণ ডায়েরি করেন। এর আগে রহিমা বেগম ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কার্যালয়েও এ বিষয়ে প্রতিকারের জন্য যান।

রহিমা বেগমের বাড়ি উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায়। তার স্বামী ফরহাদ মিয়ার (৫৫) বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার খাসিরচর গ্রামে। এই দম্পতি তেঁতুলঝোড়া এলাকায় বসবাস করেন। 

রহিমা বেগমের অভিযোগ, “আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আওয়ামী লীগ করত। আমি এই কারণে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না। আমার ওপর অনেক নির্যাতন, অত্যাচার করছে। আমাকে প্রচুর মারধর করছে। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাভার মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, “ভুক্তভোগীর স্বামী বিএনপি সমর্থক, মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে এসে স্ত্রীকে মারধর করে। এ বিষয়ে ভুক্তভোগী নারী পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন।”

“এ ঘটনায় ওই নারী থানায় একটি জিডি করেছেন। ঘটনাটি হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাকে তদন্তের জন্য ওসি স্যার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরিফুল ইসলাম সাব্বির 

   

About

Popular Links

x