Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢামেকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ঢামেকের ইনডোর মেডিকেল অফিসার সাবিহা সুলতানা জানান, নরমাল ডেলিভারিতে জন্ম হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। বাকি চারজনকে হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার বান্ধারিয়া গ্রামের মনসুরা আক্তার (২২) নামে এক গৃহবধূ। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে নরমাল ডেলিভারিতে জন্ম হয় নবজাতকদের।

ঢামেকের ইনডোর মেডিকেল অফিসার সাবিহা সুলতানা ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নরমাল ডেলিভারিতে জন্ম হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। বাকি চারজনকে হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে। বেঁচে থাকা নবজাতকদের মধ্যে একজন ছেলে এবং তিনজন কন্যা সন্তান।

সাবিহা সুলতানা বলেন, “অপরিপক্ব হওয়ায় তাদের অবস্থাও ভালো নয়। ২৬ সাপ্তাহে তাদের জন্ম হয়। ওজনও কম। সর্বাত্মক চিকিৎসা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুদের মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

নবজাতকদের বাবার নাম মামুন; তিনি পেশায় সিএনজি চালক। হাসপাতালে মামুনের মায়ের সঙ্গে কথা হয় ঢাকা ট্রিবিউনের। তিনি বলেন, “দুই বছর আগে ছেলেকে বিয়ে করিয়েছি। এই প্রথম তাদের ঘরে সন্তানের জন্ম হলো। বেঁচে তাকা নাতি-নাতনিদের এখরেনা কোলে নিতে পারিনি। তারা চিকিৎসাধীন।”

   

About

Popular Links

x