Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লক্ষ্মী পূজা শনিবার

এই পূর্ণিমার রাতকে কোজাগরী পূর্ণিমাও বলা হয়

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১১:৪৪ পিএম

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (২৮ অক্টোবর) পালিত হবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা।

দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষ হওয়ার পরের পূর্ণিমার রাতে এ পূজার আয়োজন করা হয়।

এই পূর্ণিমার রাতকে কোজাগরী পূর্ণিমাও বলা হয়।

হিন্দু শাস্ত্র অনুসারে, ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী হলেন সম্পদ, সৌভাগ্য, শক্তি, বিলাসিতা, সৌন্দর্য, উর্বরতা এবং মঙ্গলময়তার দেবী। তিনি প্রকৃতির সুন্দর এবং দানশীল দিকের প্রতিনিধিত্ব করেন।

লক্ষ্মীর বাহক পেঁচা। শিকারী ও নিশাচর পাখিটিকে ঐতিহ্যগতভাবে জ্ঞানী বলে বর্ণনা করা হয়।

যারা তার অনুগ্রহের যোগ্য তাদের শক্তি, আনন্দ এবং সমৃদ্ধি দেন তিনি (লক্ষ্মী)। তার আশীর্বাদ পেতে, ভক্তকে অবশ্যই জীবনের আইনকে সম্মান করতে হবে ও অস্তিত্বের বিস্ময়কর প্রশংসা করতে হবে।

ঐতিহ্যগতভাবে হিন্দু নারীরা এই উপলক্ষে উপবাস পালন করেন ও বাড়ির মেঝেতে লক্ষ্মীর পায়ের ছাপ ও সন্ধ্যায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়। 

তারা স্নান সেরে নতুন বা পরিষ্কার কাপড় পরে ঘরে বসে লক্ষ্মীর পূজা করেন।

ভক্তদের বিশ্বাস লক্ষীদেবী দর্শনে সন্তুষ্ট হলে পরিবারে আর্থিক সমস্যা হবে না ও সেখানে সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে।

হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন মন্দির ও মণ্ডপে পাশাপাশি বাড়িতে পূজা করবেন।

দেবী লক্ষ্মীর পূজার পর, মন্দির ও বাড়িতে অঞ্জলি দেওয়া হবে ও প্রসাদ বিতরণ করা হবে।

   

About

Popular Links

x