Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম, বললেন বায়তুল মোকাররমের খতিব

জ্ঞান-বিজ্ঞানকে অনৈসলামিক পদ্ধতিতে শেখানোও বিশাল জুলুম বলে মন্তব্য করেন তিনি

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম

রাজনৈতিক অঙ্গনে শিক্ষার্থীদের ব্যবহার করাটা তাদের ওপর জুলুম বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। 

শনিবার (২৩ আগস্ট) রাজধানী ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে, ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের ওপর জুলুম। কলেজ-ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটি তাদের সঙ্গে অন্যায়। এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন (দল) আছে, তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যবহার করে। এটা ছাত্রদের ওপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করছে। এটা অন্যায়। এটাও তাদের ওপর জুলুম।”

জ্ঞান-বিজ্ঞানকে অনৈসলামিক পদ্ধতিতে শেখানোকেও বিশাল জুলুম হিসেবে বর্ণনা করেন জাতীয় মসজিদের এই খতিব। তার ভাষায়, “জাগতিক জ্ঞান-বিজ্ঞানকে নাস্তিকতা এবং অনৈসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো- সেটা বিশাল জুলুম। কঠিন জুলুম। এই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে।” ছাত্রদের দলীয় রাজনীতিতে জড়ানোর রাস্তা বন্ধ করা জরুরি বলেও এসময় মন্তব্য করেন তিনি।

   

About

Popular Links

x