ওমানের ভিসা স্থগিতের সিদ্ধান্ত রাজনৈতিক নয়বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত সাময়িক। কোনো রাজনৈতিক কারণে নয় বরং বিদেশি শ্রমিক সরবরাহ প্রবাহ ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকাস্থ ওমান দূতাবাস এ কথা জানায়।
দূতাবাস জানায়, “বাংলাদেশি প্রবাসী যারা বিভিন্ন খাতে অবদান রাখছেন তাদের প্রতি সম্মান জানায় ওমান। বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বের সম্পর্কেরও মূল্যায়ন করি আমরা।”



বাংলাদেশিদের ভিসা স্থগিত করল ওমান