ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার প্রবাসী ভাই।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং তারা একই পরিবারের চার ভাই।
দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন তারা, হঠাৎ গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে ৪ ভাইয়ের মৃত্যু হয় বলে জানিয়েছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।



