Sunday, October 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডে পরিত্যক্ত ডোবায় মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

বারৈয়ারঢালা ইউনিয়নের বৈদ্য পুকুর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বৈদ্য পুকুর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, মরদেহটি মধ্যবয়সী এক পুরুষের। মরদেহ ফুলে গেছে এবং শরীরের অধিকাংশ স্থানে পচন ধরেছে। তাদের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর কারণ বা তাঁর পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

   

About

Popular Links

x