Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে এলো ওমানে মারা যাওয়া ৪ ভাইয়ের মরদেহ

বুধবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে পৌঁছায় ৪ ভাইয়ের মরদেহ

আপডেট : ২০ মে ২০২৬, ১১:৪৩ এএম

ওমানে মারা যাওয়া চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। তাদের শেষ বিদায় জানাতে ইতোমধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। 

বুধবার (২০ মে) সকাল ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। 

মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিমানের একটি ফ্লাইট। মরদেহগুলো ঢাকা বিমানবন্দরে পৌঁছালে স্বজনদের কাছে সেগুলো হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। পরে বুধবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়িতে পৌঁছায় ৪ ভাইয়ের মরদেহ। 

১২ মে, ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলে মুলাদ্দা নামে একটি এলাকায় গাড়ির ভেতরে মেলে চার ভাইয়ের মরদেহ। 

জানা যায়, ১৫ মে দেশে ফেরার কথা ছিল দুইভাইয়ের। সেজন্য কেনাকাটার উদ্দেশে বের হয়েছিলেন ৪ ভাই।

ওমান পুলিশের ভাষ্যমতে, গাড়ির ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাদের। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, সকাল থেকেই মরদেহগুলো দেখতে বাড়িটিতে ভিড় করছেন স্থানীয়রা। একসঙ্গে চার সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না তাদের স্বজনরাও। 

   

About

Popular Links

x