Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে তিন বাসে আগুন

এসব আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

কয়েক মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রবিবার ভোর ৬টা থেকে। তবে শনিবার রাত সাড়ে ৭টা থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীতে।

গত বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান; পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।

   

About

Popular Links

x