Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সজীব ওয়াজেদের পদত্যাগপত্র গৃহীত

পর পর দুই মেয়াদে তাকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেয় সরকার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। 

বুধবার (২৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

উল্লেখ্য, সজীব আহমেদ ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। পর পর দুই মেয়াদে তাকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেয় সরকার।

   

About

Popular Links

x