Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিসি অফিসে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল বিক্রেতার

 বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন ফোলানো হচ্ছিল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ এএম

মানিকগঞ্জে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামে এক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কবির হোসেন নামে আরেক বেলুন বিক্রেতা আহত হয়েছেন।  

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এসময় সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হন। বিষ্ফোরণে আনোয়ার ব্যাপারী একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কক্ষের কাঁচের জানালা ভেঙে যায় ও টেবিল চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ওসি।

   

About

Popular Links

x