ম্যানচেস্টার বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় যান্ত্রিক গোলযোগে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ধাক্কায় ছয় দিন পর ইংল্যান্ড থেকে দেশে ফিরেছে।
বিমানবন্দর সূত্র ঢাকা ট্রিবিউনকে জানায়, দুপুর ২টার দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
গত ১৮ ডিসেম্বর বিমানের ড্রিমলাইনারটি একটি পাখির সঙ্গে ধাক্কা খেয়ে যান্ত্রিক গোলযোগের মধ্যে পড়ে।
বিদেশে বিমানের কোনো উড়োজাহাজ পাখির আঘাতে যান্ত্রিক জটিলতায় পড়ার ঘটনা এই প্রথম।
ওই সময় বিমান সংস্থাটি দাবি করেছিল, জাহাজে থাকা সব যাত্রী নিরাপদ ছিল।
এর আগে, ফ্লাইটটি ১৭ ডিসেম্বর সকাল ১১টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টার বিমানবন্দরে যায়। সেখানে সন্ধ্যা ৭:৩০ (স্থানীয় সময়) অবতরণের কথা ছিল।
ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ফ্লাইটটির প্রায় ২০০ যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল।
তবে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় তা আর ফিরতে পারেনি।
এর জেরে, সব যাত্রীকে ম্যানচেস্টার বিমানবন্দরের ক্লেটন হোটেলে রাখতে হয়েছে। যেখানে যাত্রী প্রতি প্রতিদিন ২০০ পাউন্ড খরচ করতে হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে বিজি২০৭ ফ্লাইটে দুই প্রকৌশলীকে ঢাকা থেকে ম্যানচেস্টারে পাঠায় বিমান। শুক্রবার ফ্লাইটটি ম্যানচেস্টারে পৌঁছে।
পরবর্তীতে বিমান একই দিনে সব যাত্রীকে বিজি২০৭ বিমানে করে ঢাকায় ফেরত পাঠানো হয়।



