Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুলিতে আহত পরিযায়ী পাখি রক্ষা পেল চিকিৎসায়

কুড়িগ্রাম প্রাণিসম্পদ কর্মকর্তা পাখিটির চিকিৎসা করেন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:১০ পিএম

কুড়িগ্রামে শিকারির ছোড়া গুলিতে আহত পরিযায়ী পাখি উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আহত পাখিটি উদ্ধার করে কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সেটির চিকিৎসা করান।

উপজেলার মোগল বাসা ইউনিয়ন থেকে পাখিটি উদ্ধার করেন কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা জহুরুল ইসলাম লিটু।

তিনি বলেন, “বিকেলে সড়কের পাশে পাখিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। কাছে যাওয়ার পর খেয়াল করলাম গুলিবিদ্ধ। হয়ত কোনো শিকারি গুলি করেছে। এটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম প্রাণিসম্পদ অফিসে নিয়ে যাই।”

তিনি আরও বলেন, “চিকিৎসক ওষুধ লিখে দিয়েছেন। আপাতত এটি আমার কাছেই রয়েছে। পুরোপুরি সুস্থ হলে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।”

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আল মামুন জানান, আহত পাখির নাম হাড়গিলা। এটি পরিযায়ী পাখি। গুলিবিদ্ধ অবস্থায় পাখিটিকে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে, কিছু ওষুধ লিখে দিয়েছি। আশা করা হচ্ছে পাখিটি স্বাভাবিক হবে।

   

About

Popular Links

x