Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেলমন্ত্রী : ২০২৫ সালের মধ্যে ঢাকা-বরিশাল ট্রেন চলবে

কোন পথ হয়ে রেল লাইন ঢাকা থেকে বরিশাল যাবে জবাবে তাও জানান মন্ত্রী।

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৯ পিএম

২০২৫ সাল নাগাদ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। 

আজ সোমবার সংসদে বিরোধী দলের সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী মো. এ কথা জানান।

নূরুল ইসলাম সুজন বলেন, দেশের সব জেলায় রেলসংযোগ স্থাপন করে জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দময় পরিবহন সেবা দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে।

কোন পথ হয়ে রেল লাইন ঢাকা থেকে বরিশাল যাবে জবাবে তাও জানান মন্ত্রী। তিনি বলেন, পাশাপাশি পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজও চলছে। পদ্মা সেতু হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

   

About

Popular Links

x