Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বইমেলায় তাড়া খেয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

হিরো আলম বলেন, ‘বইমেলায় আমাকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে, যেটা আমার কাছে ইভটিজিং মনে হয়েছে। তাই ডিবি কার্যালয়ে এসেছি’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৫ পিএম

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করার ঘটনা ঘটেছে। ২১ ফেব্রুয়ারি বিকেলে বইমেলায় আসা একদল দর্শনার্থী হিরো আলমকে বইমেলা থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লিখিত অভিযোগ নিয়ে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে উপস্থিত হন হিরো আলম।

এ বিষয়ে হিরো আলম বলেন, “একজন মানুষকে কোনো জায়গা থেকে কেউ বের করে দেওয়ার অধিকার রাখেন না। সেখানে বইমেলায় আমাকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে, যেটা আমার কাছে ইভটিজিং মনে হয়েছে। তাই ডিবি কার্যালয়ে এসেছি।”

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে বইমেলায় যান হিরো আলম। তখন পাঠক-দর্শনার্থীদের ভিড় ছিল। নিজের লেখা বই হাতে নিয়ে পাঠকদের কিনতে উৎসাহিত করেছিলেন। হঠাৎ একদল দর্শনার্থী তাকে “ভুয়া, ভুয়া” ও “ছি ছি” দুয়োধ্বনি দিতে শুরু করেন। এক পর্যায়ে নিজেই বইমেলা থেকে বের হয়ে যেতে উদ্যত হন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বইমেলা থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

   

About

Popular Links

x