Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওয়ারীতে বহুতল ভবনে আগুন: ৮০ জন উদ্ধার

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ৮০ জনকে জীবিত উদ্ধার করে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

ঢাকার ওয়ারী এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ৭০ থেকে ৮০ জনকে জীবিত উদ্ধার করেছে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়ারীর ২৯ নম্বর র‍্যাংকিন স্ট্রিটের একটি বহুতল ভবনে আগুন লেগেছে বলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান একজন কলার। কলটি রিসিভ করেন কনস্টেবল জনী সরকার। তিনি তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভবনের চার তলা থেকে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৮০ জনকে জীবিত উদ্ধার করে।

তিনি বলেন, “দশ তলা ভবনের চার তলায় আগুনের ঘটনা ঘটে। আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

   

About

Popular Links

x