Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার জনবহুল পয়েন্টগুলোতে খাবার পানি সরবরাহ করবে ওয়াসা

আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:২৪ পিএম

তাপপ্রবাহে পুড়ছে প্রায় সারাদেশ। বিপর্যস্ত হয়ে উঠছে মানুষের জনজীবন। থার্মোমিটারের পারদ চড়ছে প্রতিদিনই। হাঁপিয়ে উঠেছেন খেটে খাওয়া মানুষ। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঢাকার জনবহুল পয়েন্টগুলোতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা করতে যাচ্ছে ঢাকা ওয়াসা।

সোমবার (২২ এপ্রিল) ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, “ঢাকা ওয়াসার গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি বা শরীরে পানিশূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলোতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা। গ্রাহকদের প্রয়োজনে পানি সেবা নিয়ে পাশে থাকছে ঢাকা ওয়াসা। আর এ সেবা রাজধানীর জনবহুল পয়েন্টগুলোতে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।”

এদিকে, দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা “হিট অ্যালার্ট” বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর নতুন সতর্কবার্তা দিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, “দেশের ওপর দিয়ে চলমান তাবপ্রবাহ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে।”

   

About

Popular Links

x