Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

লালবাগে দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা 

ঢাকার শহীদনগর ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে  

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১ নভেম্বর) দুপুরে শহীদনগর ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।  

লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধারের প্রক্রিয়াসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’’ 

জানা গেছে, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। পরে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

   

About

Popular Links

x