Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো ৬,০০০ কেজি আম পেষা হলো চাকায়

অপরিপক্ব আমগুলোর বাজারমূল্য ছিল প্রায় চার লাখ টাকা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ পিএম

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৬,০০০ মেট্রিক টন আম জব্দের পর গাড়ির চাকায় বিনষ্ট করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

এসময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

অতীশ সরকার জানান, দেবহাটা থেকে ১ ট্রাক অপরিপক্ব আম বিষাক্ত রাসায়নিকের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর পরিপ্রেক্ষিতে আলিপুর চেকপোস্ট থেকে আমের গাড়ি জব্দ অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, “সেখান থেকে কৃত্রিমভাবে পাকানো ৬ মেট্রিক টন (৬,০০০ কেজি) অপরিপক্ব আম জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী। পরে স্থানীয়দের উপস্থিতিতে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।”

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x