Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু

নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাংলাদেশি

আপডেট : ১৯ জুন ২০২৪, ১১:২২ এএম

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৯ জনের মৃত্যু হয়েছে মারা গেছেন। প্রবল বর্ষণে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ৪টি পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনায় এসব মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাংলাদেশি বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৩টি শিশু ও ৩ জন নারী রয়েছেন।

বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে ৩ জন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে ৪ জন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে ১ জন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে স্থানীয় একজনের মৃত্যু হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

   

About

Popular Links

x