Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাপ্তাই হ্রদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

দুইজন রাঙামাটি শহরের দুটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১১:৩৪ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে এডিসন সাহা (১৫) ও অর্ণব চৌধুরী (১৫) নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা দুইজন রাঙ্গামাটি শহরের দুটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের তবলছড়ির স্বর্ণটিলার করাতকল ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এডিসন, অর্ণব ও তাদের আরেক বন্ধু শিবম দাশ কোচিং থেকে ফেরার পথে হ্রদের পানিতে গোসল করতে নামে। তাদের কেউই সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর ঢাকা ট্রিবিউনকে বলেন, “দুপুরে পানিতে ডুবে যাওয়া তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজন মারা যান। শিবম দাশ গুপ্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।”

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা ট্রিবিউনকে বলেন, “মরদেহগুলো সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x