Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গঠিত হলো ‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’, নেতৃত্বে ফরহাদ মজহার

ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নবজাগরণের বোধ ছড়িয়ে দিতে কাজ করবে সংগঠনটি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেরণা ধারণ করে ফরহাদ মজহারের নেতৃত্বে গঠন করা হয়েছে নতুন সংগঠন “জাতীয় সাংস্কৃতিক মৈত্রী”। দেশাত্মবোধ, সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য এবং ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নবজাগরণের বোধ ছড়িয়ে দিতে কাজ করবে সংগঠনটি। 

কবি ফরহাদ মজহারকে আহ্বায়ক ও গীতিকবি ও ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলীকে সদস্য সচিব করা হয়েছে।

জাতীয় সংস্কৃতির রূপরেখা প্রণয়নে অঙ্গীকার ব্যক্ত করা এই সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব লতিফুল ইসলাম শিবলী জানান, অচিরেই কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। 

আহবায়ক কমিটিতে দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে অবদান রাখা ফ্যাসিবাদ বিরোধী ২৫ জন সদস্য রয়েছেন। তারা হলেন কাজী জেসিন, আমিরুল মোমেনীন মানিক, সাম্য শাহ্, জুননু রাইন, সামসুদ্দিন হিরা, বিমল চন্দ্র দাশ, মামুন সারওয়ার, সাইয়েদ জামিল, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, প্রাচ্য মোহাম্মদ, সৈয়দ আহসান কবীর, রুদ্রাক্ষ রায়হান, পলিয়ার ওয়াহিদ, এহসান মাহমুদ, ইমরান মাহফুজ, সরোজ মেহেদী, শিমুল পারভীন, মঈন মুনতাসীর, দিদার মোহাম্মদ, ফরিদুল ইসলাম নির্জন, ফারুক হোসেন খান, ফারহানা নিমগ্ন দুপুর, সাইনা ইসলাম ও আবিদ আজম। 

এর বাইরে সংগঠনটির উপদেষ্টা ও পরামর্শক পর্ষদে আরও কয়েকজন সদস্য রয়েছেন। পর্যায়ক্রমে সংগঠনটি রাজধানীসহ সারাদেশে সাংগঠনিক রূপ নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

   

About

Popular Links

x