Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে দৌলতপুরের কাশিদারামপুর চরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান।

গ্রেফতার হৃদয় ওরফে মানিক উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৬ অগাস্ট হৃদয় জেল থেকে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। দুই দিন আগে তিনি কাশিদারামপুর চরে বোনের বাড়িতে অবস্থান করছিলেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ অগাস্ট কারাগার থেকে পালিয়ে যান।

আইনি প্রক্রিয়ায় হৃদয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x