Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

৮ দফা দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সনাতনী অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন হিন্দু সম্প্রদায়েরা মানুষেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তারা শাহবাগ অবরোধ করেন।

হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সনাতনী অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এর মধ্যে রয়েছে “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার”, “আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না”, “তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ”, “বিশ্বের হিন্দু এক হও এক হও”, “আমার মন্দির ভাঙল কেন, জবাব চাই জবাব চাই”, “আমি কে তুমি কে, বাঙালি বাঙালি” প্রভৃতি।

অবরোধকারীদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে আন্দোলন স্থগিত ঘোষণা করেন তারা। তবে দাবি না মানায় আবারও আজ তারা শাহবাগ অবরোধ করলেন।

   

About

Popular Links

x