চট্টগ্রামের সীতাকুণ্ডে এস এন কর্পোরেশন শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জাহাঙ্গীর হাওলাদার (৪৫) ও বরকতুল্লাহ (২৩) । এ নিয়ে এখন পর্যন্ত এই বিস্ফোরণে মারা গেলেন ৫ জন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে এই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
এ ঘটনায় আগে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- খায়রুল শেখ (২১), আহমেদ উল্লাহ (৩৮) ও আল আমিন (২৩)।
গত ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের এস এন কর্পোরেশন নামক একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় পাম্পরুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন আগুনে দগ্ধ হন। তাদের মধ্যে আটজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নেওয়ার পথে আহমাদুল্লাহ নামে একজন মারা যান। পরে গত রবিবার খাইরুল এবং সোমবার আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় হাবিবের মৃত্যু হয়।



