Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমাজ কল্যাণ পরিষদ এর চেক বিতরণ

নিবন্ধিত ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৮,০৩,০০০ টাকার চেক প্রদান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

পিরোজপুর জেলা সমাজসেবা থেকে নিবন্ধিত ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অনুদানের ৮০,৩০০০ টাকার চেক প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকগুলো বিতরণ করা হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল এর সঞ্চালনায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইকবাল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম  খান। তিনি তার বক্তব্যে সংগঠনগুলোর প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের, সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার, মো. শওকত হোসেন গাজী প্রমুখ।

   

About

Popular Links

x