ফ্যাসিবাদবিরোধী এবং গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে রূপায়ন টাওয়ারের ২য় তলায় পূর্বনির্ধারিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর ‘‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’’ পালন শেষে ধারাবাহিক আলোচনা হিসেবে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ছাত্র সংগঠনের ঐকমত্যে জাতীয় সংকট রুখে দিতে বদ্ধপরিকর।



