Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতা আটক

আটক বাবলু ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পিএম

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পেঁয়াজ ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করে চাঁদা দাবির সময় বাবলু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাবলু ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ভগবাননগর গ্রামের বাসিন্দা।

শৈলকূপা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিব ঢাকা ট্রিবিউনকে বলেন, “বুধবার রাতে ভাটই বাজারের পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণকে আটকে মারধর করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে বাবলু। সেনাবাহিনীর টহল দল সেখানে উপস্থিত হয়ে জিম্মি অবস্থায় ব্যবসায়ী নারায়ণকে উদ্ধার করে এবং বাবলুকে আটক করে। পরে নারায়ণকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও বাবলুকে শৈলকূপা থানায় সোপর্দ করে।”

শৈলকূপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, “আহত নারায়ণের ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।”

   

About

Popular Links

x