Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদ ও পূজার ছুটি বাড়ানোর প্রস্তাব উঠছে উপদেষ্টা পরিষদের সভায়

বৃহস্পতিবার আসতে পারে সিদ্ধান্ত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পিএম

আগামী বছরের ঈদ-উল-আজহা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব করা হয়েছে।

এ সংক্রান্ত প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদে পাঠিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল।

এদিকে আগামীকালের উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানা গেছে।

   

About

Popular Links

x