Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক মন্ত্রীসহ ১৪ আসামিকে অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আজ

আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক এক সচিব

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৪১ এএম

জুলাই-অগাস্টের “গণহত্যার” মামলার ১৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক এক সচিব।

সোমবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের হাজির করা হবে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যাদের হাজির করা হবে তারা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন।

রবিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিরা হাজির হলে তাদের সঙ্গে একজন আইনজীবী ও স্বজন উপস্থিত থাকতে পারবেন। তবে কোনো সাধারণ মানুষ থাকতে পারবেন না।

তিনি বলেন, “পুরোনো কোর্ট ভবনকে নতুন করে ব্যবহারের প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ইন্টারনেট ও কম্পিউটার সংযোগ বাকি আছে, তাই সোমবারের কার্যক্রম এখানে হবে না। টিনশেড ভবনেই হবে।”

   

About

Popular Links

x