Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ ২ শিশুর মৃতদেহ উদ্ধার

রবিবার দুই মাদ্রাসা শিক্ষার্থী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) ভোরে টেকনাফের লেঙ্গুরবিল লম্বরীঘাট পয়েন্ট থেকে স্বজনরা মৃতদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, “টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”

দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে রবিবার বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্টে সমুদ্রে তিন শিশু গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায়। এতে নুর কামাল নামে ১০ বছরের এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেলেও নজরুল আর বাবুল নিখোঁজ ছিল।

   

About

Popular Links

x