Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সম্পত্তির জন্য মুক্তিযোদ্ধা বাবাকে তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম

সম্পত্তির জন্য মুক্তিযোদ্ধা বাবাকে ৮ দিন ধরে কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে তারই মেয়েদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার বিষয়ে জানতে পেরে নলছিটি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম গিয়ে ওই মুক্তিযোদ্ধা বাবাকে উদ্ধার করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

মোশাররফ হোসেন তালুকদার বলেন, “আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিবাহ করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা-জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করে।”

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার, লাকি আক্তার বলেন, “তিনি আমাদের জন্মদাতা পিতা। তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।”

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, “মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযুদ্ধাকে বলা হয়েছে তার মেয়েরা যাতে বঞ্চিত না হয়।”

   

About

Popular Links

x