Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু হলো

অনলাইনে আবেদন করার পর ১০ দিনের মধ্যে ই-মেইলে ভিসা দেওয়া হবে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করেছে দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ই-ভিসা প্রদান শুরু করেছে দেশটি।

ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে পাঠানো হবে ই-ভিসা। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা।

জানা গেছে, অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে ভিসা চলে আসবে।

থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য যেতে হবে এই লিংকে https://www.thaievisa.go.th/

উল্লেখ্য, এর আগে ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়।

   

About

Popular Links

x