Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রী হোস্টেল থেকে ইডেন কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম

ঢাকার হাজারীবাগ এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “হোস্টেলের এক রুমের সিলিং ফ্যান থেকে পুষ্পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।”

পুলিশ আরও জানায়, পুষ্পিতা ঢাকার ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। হাজারীবাগের রোডের ছাত্রী হোস্টেলে থাকতেন তিনি। সেখানে একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরে অন্য ছাত্রীরা তাকে ঝুলন্ত দেখতে পেয়ে হোস্টেল কর্মচারীদের খবর দেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাত্রী নিবাসের অন্যান্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করে আমরা মৃত্যুর কারণ জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।”

   

About

Popular Links

x