Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইজতেমা ময়দানে হাসনাত-মামুনুলের কুশল বিনিময়

বিশ্ব ইজতেমার ময়দানে হাসনাত আবদুল্লাহ ও মাওলানা মামুনুল হক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

বিশ্ব ইজতেমার ময়দানে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন।

জানা গেছে, এ সময় দুইজন কুশল বিনিময় করেছেন। ময়দানে তাদের অভ্যর্থনা জানান ইজতেমার প্রথম পর্বের শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “হাসনাত আবদুল্লাহ এবং মামুনুল হক ইজতেমার ময়দানে মুসল্লিদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর ময়দান ঘুরে দেখেন। মূলত সবকিছু ঠিকমতো হচ্ছে কি-না, তা দেখতে এসেছেন তারা।”

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদুর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রথম পর্বের ইজতেমা।

   

About

Popular Links

x