Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুর, মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত ১৫

হামলার প্রতিবাদে রাতে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষমবিরোধীরা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম

গাজীপুরের মেট্রো সদর থানার ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ববিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় গাজীপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “এখন পর্যন্ত ১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে বা কী ঘটনা ঘটেছে এসব তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা করেন। তারা বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের এলকাবাসী বাড়িটি ঘিরে ফেলেন। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ১৫ জনকে আটকে পিটিয়ে আহত করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর বলেন, “ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।”

এ হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মো. আবদুল্লাহ বলেন, ‘‘শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত ১৫-১৬ জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায়, লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই ১৫ জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরও পেটানো হয়।’’

   

About

Popular Links

x