Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মালদ্বীপে বসবাসরত ‘কাগজপত্রহীন’ বাংলাদেশিদের বৈধ করার আহ্বান প্রধান উপদেষ্টার

মালদ্বীপের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম

মালদ্বীপে বসবাসরত ‘‘কাগজপত্রহীন’’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য সে দেশের সরকারকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

মালদ্বীপে মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও কাজ করছেন।

হাইকমিশনার বলেন, “মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে চিকিৎসা শিক্ষায় পড়াশোনা করছেন।”

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “মালদ্বীপ থেকে আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত।”

হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যি সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন, “ওষুধসহ বাংলাদেশ থেকে আমাদের আমদানি বৃদ্ধি পেয়েছে এবং মালদ্বীপের উন্নয়ন দৃষ্টিভঙ্গি দুই দেশের মধ্যে সহযোগিতার আরও সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। কিছু বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা শুরু করেছে এবং গত বছর মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭.৫% বৃদ্ধি পেয়েছে।”

   

About

Popular Links

x