Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ পরিবারের নামে থাকা যবিপ্রবির বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১০:৩১ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমি ভবন, শেখ হাসিনা ছাত্রী হলসহ তাদের পরিবারের চার সদস্যের নামের চারটি স্থাপনা রয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক মো. আবদুল হামিদের সভাপতিত্বে সভায় বোর্ডের ১৮ সদস্য উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের নতুন নাম কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নতুন নাম তাপসী রাবেয়া ছাত্রী হল, শেখ রাসেল জিমনেশিয়ামের নতুন নাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়াম, ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভেটেরিনারি কলেজের ছাত্র হলের নতুন নামকরণ হয়েছে কবি গোলাম মোস্তফা ছাত্র হল।

রিজেন্ট বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন বলেন, “খুবই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এসব স্থাপনার নাম পরিবর্তনের জন্য নতুন নাম আহ্বান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া নাম রিজেন্ট বোর্ডের সভায় যাচাই-বাছাই করে নতুন নামকরণের সিদ্ধান্ত হয়।”

   

About

Popular Links

x