Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেনাপোল বন্দরে ফর্কলিফট থেকে ভারী যন্ত্রাংশ পড়ে শ্রমিক গুরুতর আহত

বেনাপোল স্থলবন্দরের নম্বর সেডের অভ্যন্তরে দুর্ঘটনা ঘটে
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ফর্কলিফট থেকে ভারী একটি যন্ত্রাংশ ছিটকে পড়ে আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে বেনাপোল স্থলবন্দরের নম্বর সেডের অভ্যন্তরে দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯২৫)-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফট দিয়ে ট্রাকে পণ্য লোড করা হচ্ছিল। সময় অসাবধানতাবশত ফর্কলিফট থেকে একটি ভারী যন্ত্রাংশ ছিটকে আক্তারুল ইসলামের ওপর পড়ে। এতে তার বুকে গুরুতর আঘাত লাগে এবং ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সভাপতি তবিবুর রহমান (তবি) বলেন, “বন্দরে পণ্য লোড করার সময় অসাবধানতাবশত ফর্কলিফট থেকে একটি যন্ত্রাংশ ছিটকে আক্তারুলের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।“

   

About

Popular Links

x