Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

স্যাটেলাইটির নাম পাল্টে রাখা হয়েছে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি “বাংলাদেশ স্যাটেলাইট-১” নামে পরিচিতি পাবে।

সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

   

About

Popular Links

x