Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩ দিনের কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

‘দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে’

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:২৫ পিএম

পদোন্নতিসহ ২ দফা দাবিতে তিন দিনের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার চিকিৎসকরা।

শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন “বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম”।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে টানা তিন দিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। তবে জরুরি বিভাগের সেবা কর্মসূচির বাইরে থাকবে। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও আছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংগঠনটি বলছে, “দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। নইলে দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘ সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা এবং তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দেওয়া।

শনিবার থেকে তিন দিনের কর্মবিরতির কথা জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও কয়েকটি সংগঠন।

এ তালিকায় রয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ, সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস।

   

About

Popular Links

x