Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইটভাটায় কিশোরী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে শ্রমিক গ্রেপ্তার

ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০১:২১ পিএম

শেরপুরের নকলা উপজেলায় ইটভাটার এক কিশোরী শ্রমিককে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার সাব্বির হোসেনের (২০) বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। তিনি নকলা উপজেলার একটি ইটভাটায় কাজ করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রমিক হিসেবে একই ইটভাটায় কাজ করেন সাব্বির ও ওই কিশোরী। রবিবার বিকেলে বিয়ের আশ্বাস দিয়ে ইটভাটার নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন সাব্বির। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে নকলা থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং সাব্বিরকে আটক করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “গ্রেপ্তার সাব্বিরকে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”

   

About

Popular Links

x