Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের চার অঞ্চলে তাপপ্রবাহ, অথচ পঞ্চগড়ে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে

কিছু এলাকায় দেখা গেছে ঘন কুয়াশা

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অনুভূত হচ্ছে তীব্র গরম। যার প্রভাব পড়েছে জনজীবনে। তবে এর মধ্যেই ভিন্ন এক চিত্রের দেখা মিলছে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে।

শীত বিদায় নিলেও পঞ্চগড়ে এখনও রয়েছে শীতের ছোঁয়া। দিনে গরম অনুভূত হলেও জেলায় রাতে দেখা মেলে কুয়াশার।

আজ বুধবার (২ এপ্রিল) ভোর ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চগড়ের পাশের জেলা দিনাজপুরেই বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ ছাড়া রাজশাহী বিভাগ, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়াসহ বেশ কিছু এলাকায় দেখা যায় কুয়াশা জড়ানো প্রকৃতি। আকাশে দেখা গেছে মেঘও। চৈত্রের শৈষ সময়ে সকালে এমন কুয়াশা দেখে অবাক হচ্ছেন অনেকে। 

স্থানীয়রা বলছেন, পৌষ-মাঘ চলে গেলেও এই এলাকায় এখনও শীতের রেশ যায়নি। দিনের বেলায় গরম হলেও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রাত গভীর হলে শীতের কারণে আগের মতোই নিতে হচ্ছে কম্বল কিংবা লেপ। ভোর পর্যন্ত থাকে এই শীত। 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, “সকালে মেঘলা আকাশ ও কুয়াশা দেখা গেছে। এ কারণে শীতের পরশ পাওয়া যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে এ কুয়াশা পড়তে পারে।” 

   

About

Popular Links

x