Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইল-সিরাজগঞ্জে দুই থানার নাম পরিবর্তন

বাংলাদেশ পুলিশের থানা দুইটি যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম

বাংলাদেশ পুলিশের টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার দুইটি থানার নাম পরিবর্তন করা হয়েছে। থানা দুইটি যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ২ শাখা থেকে নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

টাঙ্গাইল জেলা পুলিশের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে “যমুনা সেতু পূর্ব থানা”।

এছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে “যমুনা সেতু পশ্চিম থানা”।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সরকার। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় “যমুনা সেতু”।

   

About

Popular Links

x