সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে সেনাবাহিনীর একটি জিপের। এ ঘটনায় পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সৈনিক রমজান, সৈনিক সৈকত, সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও সৈনিক মেহেদী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সেনাবাহিনীর একটি জিপ ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনা সদস্য আহত হয়েছেন।”
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।



