Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বড় ভাইয়ের মৃত্যুর খবর শোনার ‘১০ মিনিট’ পর মারা গেলেন ছোট ভাই

দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:২০ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শোনার ১০ মিনিট পর মারা গেলেন ছোট ভাই।

সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার পৌরশহরের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন- ফকির মিয়া (৫৬) এবং গাজী মিয়া (৫০)। তারা ওই এলাকার মৃত আহলু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাই ফকির মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর শুনে ছোট ভাই গাজী মিয়া ১০ মিনিটের ব্যবধানে হার্ট অ্যাটাকে মারা যান।

দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। 

   

About

Popular Links

x