Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে বলে জানান প্রেস সচিব

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম

বিভিন্ন ক্ষেতে দায়িত্ব পালনের জন্য কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে। আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।

প্রেস সচিব বলেন, “কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে, তবে এ সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

   

About

Popular Links

x