Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাপানে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

এখন থেকে স্বল্প সময়ের মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:২৬ এএম

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দূতাবাস অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, “ই-পাসপোর্ট সেবা চালু হলে জাপান থেকে ভ্রমণ ও ইমিগ্রেশন আরও সহজ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন দেশে সময়মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, সরকার তার সমাধান করেছে। এখন থেকে স্বল্প সময়ের মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন।”

রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, “জাপানে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান।

অন্যান্যের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধি, জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x