Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

এর আগে, অধ্যাপক ইউনূস পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন ।

রবিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন।

এর আগে, গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।

   

About

Popular Links

x