Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এ বছর মদিনায় প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে হজ মিশন

আপডেট : ০২ মে ২০২৫, ০২:১৩ পিএম

মদিনায় হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বলে নিশ্চিত করেছে হজ মিশনের হেল্পডেস্ক।

শুক্রবার (২ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, খলিলুর রাজবাড়ীর পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০১) তিনি সৌদি আরবের মদিনায় পৌঁছান।

এদিকে, ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত হজযাত্রায় ৩২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৩,১৯১ জন।

উল্লেখ্য, ২৭ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন।

   

About

Popular Links

x